শুক্রবার, ১২:২৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

শ্রাবন্তীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, থানায় মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

 

প্রতিবেদক ঢাকা:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে এবার ভারতের মধ্যমগ্রাম থানায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মধ্যমগ্রাম থানার একদল ব্যক্তি। তাদের দাবি, জিমের নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন ওই অভিনেত্রী। শুক্রবার ভারতীয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টা’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, গত বছর নভেম্বরে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খুলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সেই জিম নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এমনকি উদ্বোধনে তিনি নিজেও হাজির ছিলেন মধ্যমগ্রামে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম গড়ে তুলেছিলেন শ্রাবন্তী।

সারা বছরের জন্য মোটা অঙ্কের টাকা জমা দিয়ে সেই জিমে ভর্তি হয়েছিলেন অনেকে। কিন্তু আচমকাই তাদের না জানিয়েই, গচ্ছিত টাকা ফেরত না দিয়েই সেই জিম বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এমনকি ফোনেও যোগাযোগ করা যায়নি জিম কর্তৃপক্ষের সঙ্গে। ফলে অগত্যা থানায় অভিযোগ দায়ের করেন তারা।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকে জিমে ট্রেনিংয়ের জন্য বিজ্ঞাপন করে অফার দেওয়া হয়। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। একদফা সাড়ে সাত হাজার টাকা দিলে তবেই অ্যাডমিশন নেওয়া যাবে। প্রচুর মানুষ এই অফার পেয়ে জিমে যোগ দেন। তারপর তাদেরকে বলা হয় একজন পার্সোনাল ট্রেনার নিতে হবে যার মূল্য ৪ হাজার টাকা।

এতে অনেকই অ্যাডমিশন নেন। এরপর হঠাৎ করেই হোলির ছুটি এবং তারপর থেকে এই জিম বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে জিমের ট্রেনিরা একত্রিত হয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। তবে থানা কর্তৃপক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

 

জি-২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com