বৃহস্পতিবার, ০১:১৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন হিরো আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ শনিবার বিকেলে সেখানে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন হিরো আলম। ডিবি কার্যালয়ে কেন গিয়েছিলেন, সেটা জানিয়ে ডিবিপ্রধানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন ফেসবুকে।

ওই পোস্টে হিরো আলম বলেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয়ে ডিএমপির ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছি। তিনি অনেক আন্তরিক। আর আমার কথাগুলো খুবই গুরত্বসহ দেখবেন বলে জানিয়েছেন।’

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে গড়েন স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।

ওই সময় ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com