বৃহস্পতিবার, ১১:৫০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পরিণীতি এবং রাঘবের বিয়ের খবর নিশ্চিত, জানালেন হার্ডি সন্ধু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে আলোচনার অন্ত নেই। বর্তমানে টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন তারা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন এই দু’জন। কিন্তু এই দু’জনের কেউ-ই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বন্ধু-বান্ধবের মুখ থেকেই ফাঁস হয়ে যাচ্ছে খবর। এ বার তাদের বিয়ের খবর দিলেন গায়ক, অভিনেতা হার্ডি সন্ধু।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, হার্ডি সন্ধু এক সাক্ষাৎকারে বলে, পরিণীতি যে শেষমেষ বিয়ের পিড়িতে বসতে চলেছে, এতেই সে আনন্দিত। তার কথায়, “আমি ভীষণ খুশি যে ব্যাপারটা অবশেষে ঘটছে ! পরিণীতিকে আমার আন্তরিক শুভেচ্ছা। সব ভাল হোক।”

হার্ডি সন্ধু আরও জানান, তিনি আর পরিণীতি বিয়ে নিয়ে আলোচনা করতেন খুব। ২০২২ সালে স্পাই থ্রিলার ‘কোড নেম: তিরঙ্গা’-র শুটিংয়ে পরিণীতি তাকে কি বলেছিলেন, স্পষ্ট মনে রেখেছিলেন সন্ধু। বললেন, “পরিণীতি বলেছিল ও তখনই বিয়ে করবে, যখন ভিতর থেকে অনুভব করবে যে, ঠিক মানুষকে খুঁজে পেয়েছে।” এরপরই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিণীতিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

পরিণীতি এখন রয়েছেন দিল্লিতে, রাঘবেরই সঙ্গে। মুম্বাইয়ের এক রেস্তরাঁয় পর পর দু’দিন একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সেই থেকে গুঞ্জন শুরু। লন্ডনে একসঙ্গে কলেজে পড়তেন রাঘব-পরিণীতি, তখনই বন্ধুত্ব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরেই নাকি রেস্তরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শীঘ্রই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন এই যুগল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com