বৃহস্পতিবার, ১১:০৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ডিবি কার্যালয়ে কেন এসেছিলেন শাকিব, জানালেন হারুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে শাকিব ডিবি কার্যালয়ে যান। প্রায় চার ঘণ্টা অবস্থান করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয় থেকে বের হন। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শাকিব কী প্রসঙ্গে দেখা করতে এসেছিল এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘উনার (শাকিব) পারসোনাল একটা বিষয়ে কথা বলতে এসেছিলেন। তিনি (শাকিব) বলেছেন যেহেতু আপনারা ডিবিতে আছেন, অনেক বড় বড় সমস্যার সমাধান করেন, আমারও একটা পারসোনাল সমস্যা আছে এটা একটু দেখবেন কিনা? উনি একটা আবেদন নিয়ে এসেছিলেন আমরা আবেদনটি দেখেছি। সে আবেদনটা হলো উনি আসলো কোনো প্রযোজক (রহমত উল্লাহ) না। সে প্রযোজক নাম দিয়ে শাকিব খানের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছেন, প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, ঠিক আছে আপনি একটা আবেদন দিয়ে যান আবেদনটা তদন্ত করি, তদন্ত করে দেখি এটার কোনো সত্যতা আছে কিনা, সত্য হয় থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

সেই প্রযোজক দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব খান বলেছেন সে আসলে প্রযোজক না, সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে। তার অষ্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, সে পালিয়ে যেতে পারে। আমরা বলেছি, আমরা এখনই তদন্ত করে দেখব সে বাংলাদেশে আছে কিনা।’

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের সহপ্রযোজক। এই অভিযোগ তোলার পর তার নামে মামলা করতে গতকাল গুলশান থানায় যান শাকিব খান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ ডিবি কার্যালয়ে আসেন এই সুপারস্টার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com