বৃহস্পতিবার, ০৯:১৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কোথাও বলা নাই ‘বুকের মধ্যে আগুন’ সালমান শাহের জীবনী অবলম্বনে…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তুলেছেন প্রয়াত তারকা সালমান শাহের পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রের অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে ওয়েব সিরিজটি নিয়ে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব।

সেখানে তিনি বলেন, ‘ওয়েব সিরিজের গল্পটি আসলে সালমান শাহের জীবন থেকে নেওয়া নয়। নির্মাতা এটি ফিকশন হিসেবে তুলে ধরেছেন। গল্পের কোথাও বলা হয়নি এটি সালমান শাহকে নিয়ে। এটিকে আমরা ফিকশন হিসেবেই গণণা করছি।’

নাটক থেকে ওটিটিতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘নাটক থেকে ওটিটিতে যাচ্ছি ব্যাপারটা আসলে তেমন না। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কাজ করছি। ভালো কোনো কিছুকে স্বাগত জানানো প্রত্যেকের দায়িত্ব আসলে। ওটিটি প্ল্যাটফর্ম নতুন। ওটিটিতে আমরা কাজ করবো যাতে দর্শককে ভালো কিছু দিতে পারি।’

গতকাল বৃহস্পতিবার রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম ‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com