বৃহস্পতিবার, ১১:০২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

লাইভে এসে শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গত মঙ্গলবার সপরিবার সিডনি পৌঁছেছেন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান এবং কন্যা আরশিয়া উমাইজা। এটাই পূর্ণিমার প্রথম অস্ট্রেলিয়া সফর।

সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা নিয়েই এ সফরে গিয়েছেন পূর্ণিমা। সিডনির বিভিন্ন জায়গা ঘুরছেন তিনি। মুহূর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ শুক্রবার বিকেলে সিডনি থেকে ‘সারপ্রাইজ লাইভ’ লেখা ক্যাপশন দিয়ে ফেসবুক লাইভে আসেন পূর্ণিমা। ওই লাইভে পূর্ণিমার সঙ্গে দেখা যায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। সেখানে এই দুই জনপ্রিয় নায়িকা দুইজনের নানা প্রশংসায় ফেটে পড়েন। তখন শাবনূরকে বলেন, ‘পূর্ণিমা সিডনিতে এসেছে শুনে তাকে খোঁজ করা শুরু করি। হারিকেন জ্বালিয়ে খোঁজার পর তাকে পেয়েছি।’

শাবনূরকে গুণী ব্যক্তি আখ্যায়িত করে নিয়ে পূর্ণিমা বলেন, ‘শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট । আপুর যন্ত্রণায় তখন আমরা কেউ পা রাখতে পারছিলাম না এবং কোনো ছবির ধারে-কাছেও যেতে পারছিলাম না। যখনই আমি শ্যুটিং করতাম তখন আমাদের কোরিওগ্রাফার-ডিরেক্টর ছিলেন তারা বলতেন ‘কি এক্সপ্রেশন দাও শাবনূরের মতো করো’ ‘শাবনূরকে নকল করো’ তার পায়ের যোগ্যতা তোমার নেই। তখন আমি কর্নারে গিয়ে কান্না করতাম

আবেগাপ্লুতা হয়ে শাবনূর বলেন, ‘অনেকদিন পর পূর্ণিমাকে দেখে ভালো লাগছে। ওকে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আছে। ওকে দেখে আমার খুব ভালো লাগছে।’ এসময় শাবনূর পূর্ণিমাকে অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার জন্য বলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com