বৃহস্পতিবার, ০৯:২৭ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শাহরুখের স্ত্রী গৌরীর বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার উত্তর প্রদেশের লখনৌতে এই মামলা নথিভুক্ত হয়েছে। বলে খবর প্রকাশ করেছে ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত।

গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিও।

যশবন্তের অভিযোগ, ৮৬ লাখ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখপত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com