বৃহস্পতিবার, ০৯:২৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অবশেষে ভাইরাল ছবির রহস্য প্রকাশ্যে আসছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

গত বছর শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয় কয়েকটি ছবি। যেখানে দেখা যায়, থাইল্যান্ডের ব্যাংককে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও চিত্রনায়িকা পূজা চেরির রোমান্টিক কিছু মুহূর্তের দৃশ্য। সেসময় ছবিগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়। কথা রটে, তারা নাকি চুটিয়ে প্রেম করছেন!

জোভান আর পূজা তখন জানান, এটি একটি সিনেমার দৃশ্য। যেসব কথা রটেছে, তা মোটেও ঠিক না। আর ছবিগুলো মানুষের সামনে ভুলভাবে তুলে ধরা হয়েছে।

অবশেষে জানা গেল, ভাইরাল হওয়া সেই ছবিগুলো ‘পরি’ ওয়েব ফিল্মের দৃশ্য। মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও পূজা।এর গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী দেশে ফিরতে চায়। কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছিল না মেয়েটি। অবশেষে তার অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে আসতে এগিয়ে আসেন এক যুবক। সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘পরি’। জোভান-পূজার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। আর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এটি উন্মুক্ত হবে দীপ্ত প্লে-তে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com