শনিবার, ০৮:০২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাকিব থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ‘মায়া’। শুরুতে জানা যায়, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। আর এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। তবে ‘মায়া’য় শাকিবের বিপরীতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন পূজা। তার ভাষ্য, ‘আমি মায়া সিনেমাটি করছি না। আমার কাছে সহশিল্পীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প।’

গত বছর জুলাইয়ে ‘মায়া’র সঙ্গে পূজার যুক্ত হওয়ার খবরটি জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। সে সময় শাকিব-পূজার ‘গলুই’ সিনেমাটি ছিল বেশ আলোচনায়। পাশাপাশি এই জুটিকে নিয়ে নানা গুঞ্জনও চলছিল শোবিজে।
অবশেষে পূজার পক্ষ থেকে পরিষ্কার করা হলো তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। নায়ক হিসেবে তার কাছে গল্পই বেশি গুরুত্বপূর্ণ আর সে কারণেই শাকিবের থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা।

পূজা বলেন, ‘মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি “মায়া” সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পূজার যে দূরত্ব ছিল, তা আর নেই। ক’দিন আগেই জাজে কাছে ক্ষমা চেয়ে আবারও প্রতিষ্ঠানটির হয়ে কাজ করার ইচ্ছে জানিয়েছেন পূজা। আর জাজের পক্ষ থেকেও জানানো হয়, তারা এই চিত্রনায়িকাকে ক্ষমা করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com