শুক্রবার, ০৯:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পুলিশ সদর দফতর ও বইমেলায় বোমা হামলার হুমকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

পুলিশ সদর দফতর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: শহীদুল্লাহ।

তিনি বলেন, উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহম্মাদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। সেখানে হামলার হুমকি দেয়া হয়েছে। পরে এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

চিঠিতে কোন ধরনের হুমকি দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়। অথচ এ বিষয়ে পুলিশ কোনো প্রতিবাদ করে না। ওই কারণে পুলিশ সদর দফতরেও হামলা করা হবে।’

মো: শহীদুল্লাহ আরো বলেন, ‘এ বিষয়ে তদন্তের জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) নির্দেশ দেয়া হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করবে।’

এদিকে শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় মাওলানা মো: সাইফুল ইসলাম সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com