বৃহস্পতিবার, ০৯:২৭ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফারিণের জন্য ‘বিশেষ দিন’ ছিল বুধবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

অভিনয় শিল্পী হিসেবে তাসনিয়া ফারিণ এখন দারুণ জনপ্রিয়। শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও তিনি বেশ জনপ্রিয়। তারই সুবাদে ওপার বাংলার সিনেমাতে কাজ করার সুযোগও পান এই অভিনেত্রী। টিভি নাটকের এই অভিনেত্রী সম্প্রতি সিনেমার শিল্পী হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন।

অভিনয়ের বাইরে ফারিণের ব্যক্তিজীবনে এবার যুক্ত হলো নতুন একটি পলক। গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষাজীবনে নতুন অর্জনের কথা জানান এই অভিনেত্রী। গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। আর গতকাল হয়েছে কনভোকেশন। তাই দিনটি ছিল তার জন্য বিশেষ।

ফারিণ জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক হয়েছেন তিনি। আর সে কারণে দারুণ খুশি ফারিণ। যার কিছুটা প্রমাণ মেলে তার ফেসবুকে। আনন্দঘন মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’এদিকে, সম্প্রতি ফারিণ অভিনীত কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে ৩ ফেব্রুয়ারি। অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com