বৃহস্পতিবার, ০৯:২৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘ইসলামের টানে’ অভিনয় ছাড়লেন আনুম ফায়াজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি আর অভিনয় করবেন না ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্মের রীতিনীতি পালন করতেই শোবিজ ছাড়ার এমন সিদ্ধান্ত।

সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন আনুম ফায়াজ। তার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন।

ভক্তদের উদ্দেশে আনুম ফায়াজ ইনস্টাগ্রাম লিখেছেন, ‘এটা বলা আমার জন্য খুবই কঠিন। আমার পুরো অভিনয় ক্যারিয়ারে আপনারা পূর্ণ সমর্থন দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, শোবিজ ছেড়ে ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপন করব। আমি আশা করছি, আমার এই পথচলায় আপনারা আমাকে দোয়ায় রাখবেন। অশেষ ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পর অনেকেই মন্তব্য করেছেন। সেখানে একজন লিখেছেন, ‘আনুম, তোমার এই পথচলার সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছি। সত্যিকারের সফলতা এটা।’

আরেকজন লেখেন, ‘এই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে। আমীন।’

পাকিস্তানের বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে তাকে আর দেখা যাচ্ছিল না। এরই মধ্যে ইনস্টাগ্রামে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাকে দেখা গেছে হিজাব ও বোরকা পরা অবস্থায়।

জনপ্রিয় অভিনেত্রী আনাম ফায়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলেও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com