বৃহস্পতিবার, ১২:১৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দুই স্ত্রীর দ্বন্দ্বে ভালো নেই শাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

‘আগুন’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান চিত্রনায়ক শাকিব খান। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কথার যুদ্ধে নেমেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছেন না! এসব কর্মকাণ্ডে খুবই বিরক্ত শাকিব খান। শুধু তাই না, মানসিকভাবেও ভালো নেই তিনি- এমনটা জানালেন এই নায়কের ঘনিষ্ঠ একাধিক সূত্র।

তাদের কথায়, যদিও এসব নিয়ে শাকিব মোটেও মাথা ঘামাচ্ছে না। তারপরও তাদের এমন কর্মকাণ্ডে খুব বিরক্ত তিনি। এর কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন এই নায়ক। যার কিছুটা প্রভাব তার কাজেও পড়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, শাকিব-অপুর বিয়ে করেছেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। অপুকে ডিভোর্স দেওয়ার চার মাস পরই বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। আর তাদের এই সংসারেও রয়েছে একটি পুত্রসন্তান। গুঞ্জন আছে, এই সংসারেও ভেঙে গেছে! তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ শাকিব-বুবলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com