বৃহস্পতিবার, ১২:১৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ছেলেকে নিয়ে বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

ভালোবাসা দিবসে নানা আয়োজনে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন সবাই। ভালোবাসার রঙে রঙিন এই দিনে বিশেষ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।

গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপশনের সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মা-ছেলে দুজনই ভালোবাসার লাল রঙে সেজেছেন। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

এরই মধ্যে বুবলীর পোস্টের নিচে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্ট পড়েছে ১৩শ’র বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় অর্ধশতবার।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com