বৃহস্পতিবার, ০৬:৫১ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পুরনো প্রেম নতুন করে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পঠিত

২০২০ সালে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবিতে জুটি হিসেবে দেখা যায় কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে। গুঞ্জন রটে, এই ছবিতে শুটিংয়ের সময়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশ্য কখনোই দুজনে প্রেমের কথা স্বীকার করেননি। এর কিছুদিন পরই জানা যায়, তাদের প্রেম ভেঙে গেছে। তখন অনেকেই বলেছিলেন, কার্তিক-সারার প্রেমের গুজব ছিল ‘লাভ আজকাল’-এর প্রচারণামাত্র। প্রায় তিন বছর পর একসঙ্গে দেখা গেল দুজনকে। দুই তারকার ভক্তরা মনে করছেন, পুরনো প্রেমেই ফিরেছেন কার্তিক-সারা। দুজনকে নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত একটি স্থিরচিত্রকে কেন্দ্র করে। সাদা টি-শার্ট পরা কার্তিক ও সাদা টপস পরা সারা খোজমেজাজে গল্প করছেন, এমন একটি ছবি প্রকাশ্যে আসার পর তা দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজস্থানের উদয়পুরে ছবিটি সম্প্রতি তোলা হয়েছে। ব্যস, কার্তিক-সারার প্রেমের গুঞ্জন রটতে আর কি চাই! যদিও সারা বা কার্তিক কেউই বিষয়টি পরিষ্কার করেননি।

কার্তিকের নতুন ছবি ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। অন্যদিকে সারার সর্বশেষ সিনেমা ‘আতরঙ্গি রে’ মুক্তি পায় ২০২১ সালে। চলতি বছর অভিনেত্রীর চারটি সিনেমা মুক্তি পাওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com