বুধবার, ০৮:৩৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫১ বার পঠিত

দেশের ইতিহাসে ১৩ বছর আগে সংঘটিত হয়েছিল অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ড ও দেশের ইতিহাসের জঘন্যতম দিনের ১৩ বছর পূর্ণ হয়েছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। ২০০৯ সালের এই দিনে গোলাগুলির শব্দ আর তার কিছুসময় পরে থেকে একের পর এক লাশে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ। জাতি হারিয়েছিল কৃতী ও চৌকস ৫৭ সেনা সদস্যসহ মোট ৭৪ জন।

পিলখানা ট্র্যাজেডির এই দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে বিজিবি ও দেশবাসী। বিডিআর বিদ্রোহে নিহতদের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৫ ফেব্রুযারি) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ বিজিবির মহাপরিচালক।

এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষোভ প্রকাশ করেন বিচার প্রক্রিয়া নিয়ে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এ ঘটনার বিচার যেন সুষ্ঠু হয় সেভাবেই কাজ করছে সরকার।

বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। দীর্ঘ বিচার ও রায় শেষে ২০২০ সালের ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com