বুধবার, ১০:২০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

প্রেমের গুঞ্জনের মধ্যেই পূজার ভাইয়ের বিয়েতে সালমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড ভাইজান সালমান খান ও দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের মধ্যে নাকি একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। এবার সেই জল্পনা আরও এক ধাপ এগিয়ে নিলেন স্বয়ং ভাইজান। সম্প্রতি পূজার ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়ে প্রেমের গুঞ্জনকে নতুন এক রূপ দিলেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূজার ভাই ঋষভ হেগড়ে ও শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন সালমান খান। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও। ভাইয়ের বিয়ের অ্যালবামে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজেই।

এদিকে এই ছবি দেখে অনেকেই বলছেন, ‘পূজা-সালমানের প্রেমের জল্পনায় এই বুঝি সিলমোহর পড়ল!’

‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার মধ্য দিয়ে খুব শিগগিরই পূজা ও সালমানকে জুটি হিসেবে দেখা যাবে। ইতিমধ্যেই ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমার টিজার।গত বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে সেই তারিখ বদলে চলতি বছরের এপ্রিলে ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com