বুধবার, ১০:২০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দেশে ভারতীয় ছবি মুক্তির পক্ষে সবাই থাকলেও আমি নেই: রুবেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পঠিত

চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেছেন, ‘ফিল্মের অবস্থা ভালো নেই। আবার অন্য দেশের ছবি চালানোর চেষ্টা, চিন্তা-ভাবনা চলছে। নিজের দেশকে আমরা চালাতে পারি না, সেখানে অনেক দামি ফিল্ম যদি এখানে আসে সেখানে ফিল্মের অবস্থা খারাপ হবে। অন্য কেউ স্বীকার করুক বা না করুক আমি একবাক্যে এটা স্কীকার করব।’

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজানের গহিরা এ জে ওয়াই এস এম বহুমূখী উচ্চ বিদ্যালয়ে কারাতে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিত্রনায়ক রুবেল। তার আগে তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

দেশে ভারতীয় ছবি মুক্তি দেওয়ার বিষয়ে মাসুম পারভেজ রুবেল আরও বলেন, ‘নতুন যাদের কাজ করার চিন্তাভাবনা ছিল তারা আমাগীতে কাজ করতে পারবে না। আমি প্রতিবাদ করছি, করব। ভারতীয় ছবি রিলিজের (মুক্তির) পক্ষে সবাই থাকলেও আমি সেই পক্ষে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. দীপক সরকার। এতে প্রধান বক্তা ছিলেন সিহান প্রফেসর অজয় দে। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক। পরে চিত্রনায়ক রুবেল শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com