বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফল দীর্ঘদিন সতেজ রাখবেন যেভাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

ফল শরীর সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। পুষ্টিবিদরা বলেন, রোজ অন্তত একটি করে ফল খাওয়া প্রয়োজন। এতে শরীরের পাশাপাশি ত্বকও সুস্থ থাকে। ফলে থাকা নানা পুষ্টিগুণ অনেক শারীরিক সমস্যার দ্রুত সমাধান করে।

অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় ফল রাখেন। এ কারণে কেউ কেউ এক সঙ্গে বেশ কিছু ফল কিনে মজুত করেন। তবে এক সঙ্গে অনেক ফল রাখলে তা পচে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে কয়েকটি নিয়ম মেনে চললে অনেক দিন পর্যন্ত ফল তাজা থাকে। যেমন-

* বাজার থেকে ফল কিনে আনার পর অনেকেই সেগুলি প্রথমে পানিতে ভিজিয়ে রাখেন। কারণ ফলের গায়ে অনেক ধুলাময়লা লেগে থাকে। সেগুলি ধুয়ে পরিষ্কার করা জরুরি। তবে ফল অনেক দিন পর্যন্ত ভালো রাখতে ফ্রিজে তোলার আগে ভালোভাবে মুছে নিন। ভেজা অবস্থায় রেখে দিলে ফল অল্প দিনেই পচে যেতে পারে।

* যে কোনও ফল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে ধুয়ে, শুকিয়ে কাগজে মুড়িয়ে রাখতে পারেন। তা না হলে বাইরের আবহাওয়ার সংস্পর্শে এসে ফল অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে রাখার ক্ষেত্রে কাগজে মুড়িয়ে রাখলে সুফল পাবেন।

* দীর্ঘ দিন ধরে ফল সতেজ রাখার আরেকটি সহজ উপায় হলো ভিনেগার। ফল শুধু পানি দিয়ে না ধুয়ে তাতে কিছুটা ভিনেগার এবং লবণ মিশিয়ে দিন। ওই মিশ্রণটিতে ফলগুলি অন্তত ৮-১০ মিনিট ভিজিয়ে রেখে দিন। তার পর ফলগুলি মিশ্রণটি থেকে তুলে ভালো করে মুছে ফ্রিজে বা অন্য কোথাও তুলে রাখুন। অনেক দিন পর্যন্ত ফল ভালো থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com