বৃহস্পতিবার, ১০:০৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

‘ফারাজ’ নির্মাতা ফারুকীকে শুভেচ্ছা জানালেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ঢাকার হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই সংঘটিত জঙ্গি হামলা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে ভারত-বাংলাদেশে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশে দুটি ছবি মুক্তির ঘোষণা এসেছে। দুটো ছবি নিয়েই চলছে বিভিন্ন ধরনের বিতর্ক। এরমধ্যে বলিউডের ‘ফারাজ’ মুক্তির তারিখ চূড়ান্ত হলেও ঢালিউডের ‘শনিবার বিকেল’ আটকে ছিল সেন্সর বোর্ডে।

আজ শনিবার জানানো হয় ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটির কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ছবিটি। কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত জানান, শর্ত সাপেক্ষে ছবিটি মুক্তিতে বাধা নেই।

এরইমধ্যে খবরটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। তবে নেটিজেনের নজর আটকে গেছে একটি বিশেষ মন্তব্যে। সেটি করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা হানসাল মেহতা। যিনি ‘ফারাজ’ ছবিটির পরিচালক। ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ফারুকীকে ‘বন্ধু’ সম্বোধন করে হানসাল মেহতা লিখেছেন, ‘অনেক অভিনন্দন বন্ধু; ভালোবাসা জানাই অন্যপাশ থেকে।’ প্রতিবেশী দেশ থেকে বন্ধুর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন ফারুকীও। ‘ভালোবাসার’ ইমোজি দিয়েছেন ফারুকী। লিখেছেন, ‘অবশ্যই কমরেড।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com