বুধবার, ০৮:৫৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অবশেষে বিয়ের তারিখ জানালেন সিদ্ধার্থ-কিয়ারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন যাচ্ছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই লিভইনে রয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়ত এই সিদ্ধান্ত তাদের।

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট করেন, ‘অনেকদিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগিরই আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বিটাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এর পর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এর পর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীরা। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তাহলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’হালকা হেসে প্রশ্ন ছুঁড়ে দিলেন সিদ্ধার্থ।

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির শুরু অর্থাৎ ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়ে হলুদের অনুষ্ঠান। তাই ইতিমধ্যেই গানের লিস্টও তৈরি হয়ে গেছে কিয়ারার তত্ত্বাবধানে। তারা কেবল দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com