বুধবার, ০৭:৪৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অভিমান ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

বেশ ক’দিন ধরে শোবিজে আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। ব্যক্তিজীবন নিয়ে একের পর এক সংবাদের শিরোনাম হচ্ছেন তারা। এই বিচ্ছেদ, এই আবার একসঙ্গে! তা নিয়েই এখন তাদের খবর। রাজ-পরীর বিচ্ছেদ ইস্যুর মাঝেই জানা গেল, মান-অভিমান ভুলে একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী।

মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ের আজমানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। আর এই আয়োজনে অংশ নিচ্ছে ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি। শুধু তারাই নয়, সেখানে যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফিসহ অনেকে।

আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য জমকালো এই আয়োজনে আরও থাকছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

এক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশ ও দেশের মানুষের জন্য যারা কাজ করে তাঁদের হাতে উঠে আসবে এই অ্যাওয়ার্ড। বিশ্ব দরবারে কাজকে তুলে ধরার জন্য ফ্রন্টলাইন ফাইটার্সদের জন্য এটি বিরাট সুযোগ। একঝাঁক তারকা থাকবে এই অনুষ্ঠানে। আমি নিজেও এই অ্যাওয়ার্ডে নমিনেটেড।’

চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ বলেন, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে আজমানে। আমি আর পরীমনি আসছি ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র দ্বিতীয়বারের মতো এই আয়োজনে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com