সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

সিলেটের হয়ে খেলতে ঢাকায় আমির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২১৩ বার পঠিত

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্টে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির খেলবেন মাশরাফির নেতৃত্বাধীন দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে।

টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার সকালে রাজধানীতে পা রেখেছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির।

সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা পেসার আমির রাজধানীতে পা রেখেছেন।

এদিকে বিপিএল এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করে আবারও পাকিস্তানের হয়ে খেলতে চান এই পাকিস্তানি পেসার।

বিপিএল খেলতে আসার আগে তাই আমির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবার পাকিস্তানের হয়ে খেলতে চান তিনি। আমির বলেছেন, ‘নাজাম শেঠি খুব ভালো মানুষ। তিনিই আমাকে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করতে দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com