বৃহস্পতিবার, ০৯:৪৩ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

তুনিশার মৃত্যু রহস্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ বার পঠিত

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তুনিশার মৃত্যুর ঘটনায় তার সাবেক প্রেমিক সেজান খান এখন রয়েছেন জেলে।

সেজানের আইনজীবীর দাবি— তুনিশার সঙ্গে তার পরিবারের সম্পর্ক মোটেই ভালো ছিল না। এতদিন যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি তার আসল মামা নন।

সোমবার এক সংবাদ সম্মেলনে ওই আইনজীবী বলেন, সঞ্জীব কৌশল নামে যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি অভিনেত্রীর আত্মীয় নন।

এই সঞ্জীব কৌশলের সঙ্গে তুনিশার মা বনিতা মিশ্রের ‘সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী। সেজানের আইনজীবীর প্রশ্ন— সঞ্জীব কৌশল তুনিশার আত্মীয় নন। তা হলে তিনি কেন নিজেকে তার মামা বলে দাবি করে আসছেন? বনিতা ও কৌশলের মধ্যে সম্পর্ক ঠিক কী?

তিনি আরও বলেন, বনিতা একবার মেয়েকে চড় মেরেছিলেন। মেয়েকে শ্বাসরোধ করারও চেষ্টা করেছিলেন।

শৈলেন্দ্র বনিতা শর্মার করা ‘লাভ জিহাদের’ অভিযোগও উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তদন্তকারী দল সেজান ও তুনিশার মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন পরীক্ষা করেছে। তাতে তারা সন্দেহজনক কিছু পাননি। সেজানের বোন তথা অভিনেতা ফলক নাজও তুনিশার মায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন তার ভাই বা তার পরিবারের কেউ তুনিশাকে ধর্ম পরিবর্তন করতে জোর করেননি। এমনকি বোরকা পরতেও বাধ্য করেননি। তার দাবি, তুনিশা একটি শুটিংয়ে বোরকা পরেছিলেন। সেটি দিয়েই কেউ কেউ এমন ভুয়া দাবি করেছেন। এখন কে এই সঞ্জীব কৌশল, তার সঙ্গে মৃত অভিনেত্রীর মায়ের সম্পর্ক ঠিক কী, এ নিয়েই প্রশ্ন উঠেছে।

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর, গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা। যদিও একে ‘আত্মহত্যা’ বলে মানতে নারাজ তুনিশার মা। তার দাবি, প্রেমিক তথা সহঅভিনেতা সেজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী।

তার দাবি, মাদক সেবন করতেন অভিনেতা। একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com