বুধবার, ০৭:৫০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

প্রশংসায় ভাসছেন নওয়াজউদ্দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

বলিউডের ভার্সেটাইল অভিনেতাদের অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ পর্যন্ত নানা চরিত্রে দেখা গেছে তাকে। শুধু চরিত্রের লুকে নয়, সেসব চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলার ক্ষেত্রেও এ অভিনেতার জুড়ি মেলা ভার।

এবার তেমনই এক চরিত্র নিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন নওয়াজউদ্দিন। আসন্ন সিনেমা হাড্ডিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় নওয়াজউদ্দিনের ফার্স্ট লুক প্রকাশ পায় চলতি বছরের আগস্টে। সিলভার গাউন পরা সেই লুক দেখে নড়েচড়ে বসেন তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা। প্রশংসায় ভাসায় অভিনেতাকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে হাড্ডিতে নওয়াজের দ্বিতীয় লুক, যা দেখে চেনার উপায় নেই অভিনেতাকে। সেখানে সবুজ শাড়ি পরে ট্রান্সজেন্ডার নারীর লুকে দেখা দিয়েছেন তিনি। সেই ছবি দেখে এক ভক্তের প্রশংসাবাক্য হল, ‘এই মানুষটি অস্কার পাওয়ার যোগ্য’

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায় লাল শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টি, টিপ আর আলগা খোঁপায় অন্য এক নওয়াজউদ্দিন সিদ্দিক।

নওয়াজউদ্দিন এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তোমার চোখেই আটকে যাচ্ছি, সত্যিই বাঁচতে চাই না আর, তবুও বেঁচে আছি এখনও।’ হ্যাশট্যাগে ‘ভালোবাসা’, ‘সুখ’ এবং ‘আবেগ’– এই শব্দ তিনটি ব্যবহার করেছেন তিনি ।

ওই পোস্টেই এক অনুরাগী জানিয়েছেন, নওয়াজউদ্দিনকে তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার প্রাপকের ভূমিকায় দেখতে চান।

শুভেচ্ছা জানিয়ে অন্য একজন লিখেছেন, ‘বলিউডের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা’। আরেকজনের ভাষায়, ‘একজন কতটা বহুমুখী হতে পারে?’

নওয়াজউদ্দীনকে শেষবার দেখা গিয়েছিল বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘হিরোপন্তি ২’ সিনেমায়। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের হোম প্রোডাকশন ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাবে। অক্ষত অজয় শর্মা পরিচালিত ‘হাড্ডি’ মুক্তি পাবে আগামী বছর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com