বুধবার, ০৫:৪৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ছেলের হাতে খুন হলেন ভারতীয় অভিনেত্রী বীণা কাপুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর ছেলের হাতে খুন হয়েছেন এমনই অভিযোগে তোলপাড় মুম্বাই। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই মাকে নৃশংসভাবে খুন করেছে ৪৩ বছরের ওই ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা  গিয়েছে, বলিউড তারকা জিতেন্দ্রর বাড়ির কাছে মুম্বাইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনে থাকতেন ৭৪ বছরের এই অভিনেত্রী। গত মঙ্গলবার আবাসনের সিকিউরিটি সুপারভাইজার পুলিশকে জানান, বীণা কাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্তে নেমেই নাকি পুলিশ এই খুনের বিষয়ে জানতে পারে।  তারপর বীণা কাপুরের ছেলে শচীন কাপুরকে গ্রেপ্তার করা হয়। অভিনেত্রীর পরিচারক ছোটু ওরফে লালুকুমার মণ্ডলকেও (২৫) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন বীণা কাপুর। তার মৃত্যুর খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী নীলু কোহলি। ‘বীণাজি আপনি এর থেকে অনেক ভাল কিছু ডিজার্ভ করেন। এই পোস্টটা শেয়ার করতে গিয়ে আমার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কী আর বলি? বহু বছরের কষ্টের পর অবশেষে শান্তির নিদ্রা পেলেন।’
দুই ছেলে বীণা কাপুরের। বড় ছেলে বিদেশে থাকেন। ৭৪ বছরের অভিনেত্রী থাকতেন ছোট ছেলের কাছে। শোনা গিয়েছে, ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে বীণা কাপুরের চূড়ান্ত ঝামেলা হয়। তার জেরেই বেসবল ব্যাট দিয়ে বৃদ্ধ মায়ের মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে অভিযুক্ত। ছেলের আঘাতে অভিনেত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত মায়ের দেহ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে মাথেরানের নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসে অভিযুক্ত।

সূত্রের খবর,পুলিশের কাছে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। খুব শিগগিরিই তাকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com