বুধবার, ০৬:০১ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন মা-মেয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পঠিত

দেশের স্বাধীন সংগীতশিল্পীদের একজন আরমীন মুসা। তিনি বার্কলি কলেজ অব মিউজিক থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। তার মা প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী নাশিদ কামাল। এবার বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে মা-মেয়ে জুটির গান ‘জাগো পিয়া’। গানটি রয়েছে ‘শুরুয়াত’ শিরোনামের অ্যালবামে।

৬৫তম এই আসরে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুয়াত’ অ্যালবামটি মনোনীত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বার্কলি কলেজ অব মিউজিকের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে তৈরি হয়েছে ‘শুরুয়াত’ অ্যালবামটি। এতে ১০টা গান রয়েছে। এটি প্রকাশ হয় অনলাইনে। সেখানে ১০ নম্বর ট্র্যাকটি ‘জাগো পিয়া’। যার কথা লিখেছেন নাশিদ কামাল। আর সুর দিয়েছেন তার মেয়ে আরমীন।

বাংলাদেশি কোনো শিল্পীর গান রয়েছে এমন অ্যালবাম গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম। এ বিভাগে ৫টি অ্যালবামকে দেওয়া হয়েছে মনোনয়ন।
আজ বুধবার সকালে আরমীন জানান, অ্যালবামের শিল্পীসহ যারা বাজিয়েছেন, লিখেছেন সবাই মনোনীত হয়েছে। এই তালিকায় আছে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ আরও অনেক গুণী শিল্পী।

‘জাগো পিয়া’ গানটি কোনো রোমান্টিক গান নয়, সুরে রয়েছে বাংলা ও ওয়েস্টার্নের মিশ্রণ। গানটা মূলত ফিলসফিক্যাল, আমার মা নাশিদ কামালের লেখা। গানে নিজেকে নিজে বলা হচ্ছে যে, সামনে তাকাও এবং এগিয়ে যাও।

এদিকে বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি-২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে আগামী ৫ ফেব্রুয়ারি। তার আগে ১৬ নভেম্বর ঘোষণা করা হলো মনোনয়নপ্রাপ্তদের নাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com