বুধবার, ০৪:৩৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় গায়িকা মুন্নী আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জানান মুন্নী। বড় মেয়ে প্রেরণাকে নিয়ে বাসায় ফেরার সময় তাদের উবারটিতে দুর্ঘটনার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাত জাহান মুন্নী নিজেই।

ফেসবুকে মুন্নী লিখেছেন— পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মেয়ের কাজ শেষে মেয়েকে নিয়ে উবারে ফেরার পথে আমাদের বহন করা উবারে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এখন পুলিশ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এর ঘণ্টাতিনেক পর মুন্নী জানান, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরেছেন। ডাক্তার রিপোর্টে তার বুকে রক্তজমাট এবং মেয়ের মাথায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুরুতর কিছু নয়। নিজেদের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এ গায়িকা।

উল্লেখ্য, জনপ্রিয় গীতিকার কবির বকুলের স্ত্রী দিনাত জাহান মুন্নী। দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এ গায়িকা। পড়াশোনার পাশাপাশি বকুল-মুন্নী দম্পতির বড় মেয়ে প্রেরণা যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। মাঝে মধ্যে গানও করে থাকেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com