বুধবার, ০১:২৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ দেশে ফিরছে টাইগাররা, তবে আসছেন না সাকিব-সোহান-মিরাজ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এবার দেশে ফেরার পালা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে প্রায় মাস দেড়েক পর আজ দেশে ফিরবে টাইগাররা।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে সিঙ্গাপুর যাবেন ক্রিকেটাররা। সেখান থেকে পাঁচ ঘণ্টা ট্রানজিট শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ১০টায় দেশের মাটিতে পা রাখবেন টাইগাররা।

তবে দলের সাথে দেশে ফিরছেন না তিন ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহান। সাকিব সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন পরিবারের কাছে। আর নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন সময় কাঁটাবেন অস্ট্রেলিয়াতে।

এই বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে ছয় দলের মাঝে পঞ্চম হয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় হারের ক্ষত আর সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থতার স্মৃতি নিয়ে আজ দেশে ফিরছে ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com