বৃহস্পতিবার, ০৬:৩৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কেন ৫২ বছরেও সিঙ্গেল টাবু?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

বলিউড তারকাদের মধ্যে এখনো এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনয় জগতে এসে শুধু অভিনয়টাই করেছেন। নিজের কথা ভাবার সময় হয়ে ওঠেনি তাদের। তাদের মধ্যে একজন হলেন- টাবু। ক্যারিয়ারে সফল, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে মুখ খোলেননি তিনি।

৫২ বছরে পা দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এখনো কেন বিয়ে করলেন না টাবু? তার সমসাময়িকরা এখন সকলেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। কিন্তু তিনি যেন নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন। ক্যারিয়ারের শুরু থেকেই কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই তিনি।

তবে তার ছবি বাছাই যেন সবার চেয়ে আলাদা করেছিল টাবুকে। ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দার’- সব ছবিতেই নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী। তাকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। কখনো অজয় দেবগান, আবার কখনো নার্গাজুন। একবার টাবুর নাম জড়িয়েছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে।
নব্বইয়ের দশকের বিখ্যাত ছবি ‘বিজয়পথ’। সেই সিনেমাতে নায়ক ছিলেন অজয়, আর নায়িকা টাবু। বেশ জনপ্রিয়তা পায় তাদের ছবি, জুটি হিসেবে দর্শক পছন্দ করেন তাদের। ফের একসঙ্গে দেখা যাবে ‘দৃশ্যম ২’-তে। সামনেই মুক্তি পাবে সেই ছবি।

বলিপাড়ায় কান পাতলে যে অভিনেতার সঙ্গে টাবুর সম্পর্কে খবর সবচেয়ে বেশি চর্চিত, তিনি হলেন নার্গাজুন। তার সঙ্গে টাবুর সম্পর্ক নিয়ে বেশ উত্তাল ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রি। শোনা যায়, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন তারা।

তবে একটা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর টাবু বুঝতে পারেন যে, নার্গাজুন তার স্ত্রীকে ছেড়ে নতুন কোনো স্থায়ী সম্পর্কে জড়াবেন না। কিন্তু এত সব গুঞ্জনের মাঝে ২০১৭ সালে টাবু এক সাক্ষাৎকারে তার অবিবাহিত থাকার কারণ জানান।

ওইদিন টাবু রসিকতা করে বলেন, ‘আমি অজয়ের জন্য সিঙ্গেল। আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যেত, তাকে মারার হুমকি দিয়ে রাখত অজয়।’

আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে অজয়-টাবুর ছবি ‘দৃশ্যম ২’। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com