মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেমিতে যেতে হলে বাংলাদেশ ভারত পাকিস্তানকে যা করতে হবে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশেষ করে সুপার টুয়েলভে গ্রুপ টু-এর সমীকরণ এখন বেশ জটিল। গতকাল সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হেরে যাওয়ায় এই গ্রুপের লড়াইয়ে নেদারল্যান্ডস ছাড়া প্রায় সব দলকেই সেমিফাইনালে উঠতে যেমন চাপে রেখেছে, তেমনি সম্ভাবনাও টিকে রয়েছে।

এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। যেখানে শেষ দুই ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে অনায়াসে সেমিতে উঠবে টাইগাররা। তবে একটি ম্যাচ জিতেও দলটির সামনে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আছে। ভারতের কাছে পরের ম্যাচে হারলে অবশ্য প্রায় অসম্ভব হয়ে যাবে সেমিফাইনালে ওঠা।
ভারত ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। রোহিত শর্মাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শেষ চারের ভাগ্য নিজেদের হাতেই আছে ভারতের। শেষ দুই ম্যাচ জিতলে তো কথাই নেই, একটি ম্যাচ জিতেও শেষ চারে যেতে পারে দলটি। বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের কাছে হেরে গেলে অবশ্য অনেক যদি-কিন্তুর মধ্যে পড়বে ভারতীয়রা।

পাকিস্তান ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ তাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠতে হলে তাদের নিজেদের সব জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

এই গ্রুপে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৫ পয়েন্ট তুলে নিয়েছে। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেদারল্যান্ডস। শেষ দুই ম্যাচ জিতলে তারা এমনিতেই সেমিতে উঠবে। একটি ম্যাচ জিতেও শেষ চারে উঠতে পারে প্রোটিয়ারা। ২ নভেম্বর ডাচরা জিম্বাবুয়েকে হারিয়ে দিলে পরের দিন পাকিস্তানকে হারালেই দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তানের কাছে হারলেও শেষ ম্যাচে ডাচদের হারিয়ে শেষ চার যেতে পারে টেম্বা বাভুমার দল।

জিম্বাবুয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। যেখানে শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ভারত। দলটিকে শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। ভারত ও নেদারল্যান্ডসকে হারালেও সিকান্দার রাজাদের প্রার্থনা করতে হবে বাংলাদেশ যেন শেষ দুই ম্যাচেই জয় না পায়। বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকারও অমঙ্গল চাইতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com