বুধবার, ১২:৩৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বাড়ি ফেরা হলো না বাবার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউয়েট) ছেলেকে ভর্তি করে খুলনায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে হেমায়েত উদ্দিন (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বেলা তিনটার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশনে রেল লাইন পারাপারের সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মৃত হেমায়েত উদ্দিন খুলনা শহরের বাগমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক ছিলেন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান। তিনি জানিয়েছেন, রেলওয়ে পুলিশের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com