বুধবার, ০৪:৩৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সিনেমা হলে চলছে রাজের রাজত্ব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২২৭ বার পঠিত

অভিনেতা তো বটেই, সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ। সিনেমার মাল্টিপ্লেক্স ইতিহাসে এবারই প্রথম কোনো নায়কের একসঙ্গে তিনটি ছবি চলছে পাশাপাশি পর্দায়। এগুলো হলো ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে চলছে একই নায়কের সিনেমা ‘গুণিন’। প্রথম দুটি ছবি সুপার হিট। ঢালিউড শেষ কবে একসঙ্গে এমন জোড়া সফলতা পেয়েছে, সেটি এখন আর মনে করতে পারছেন না তেমন কোনো বিশ্লেষক। তবে তারা এটুকু অনুমান করতে পারছেন, সুপার হিটের হিসাবে রাজের ক্যারিয়ারে দ্রুতই যুক্ত হচ্ছে আরও একটি ছবি; ‘দামাল’। মুক্তির পর সেই আভাস মিলছে দেশের ২২টি প্রেক্ষাগৃহ থেকে।

রাজ সিনেমাটিতে মাতিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মুন্নার চরিত্রে। তবে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ও মুঠোফোনে। রাজ বললেন, ‘এটা এমন একটা ছবি, যেখানে শুধু ফুটবল খেলাটাই মুখ্য নয়। অনেক বিষয় আর আবেগ জড়িয়ে আছে। দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ত্যাগ, প্রেম, বিরহ সব রয়েছে গল্পটার পরতে পরতে। ছবিটি দেশের সব স্তরের সব বয়সের দর্শকের জন্য সুখকর হবে। দুপুর থেকে তারই প্রতিধ্বনি পাচ্ছি। অনেক শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়েছি। যারা ছবিটি দেখে আবেগে ভাসছেন। এই প্রজন্মের দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি, যারা এই গল্প বা দল সম্পর্কে জানতই না। এটাই তো আসলে একজন অভিনেতার জন্য বড় প্রশান্তির বিষয়।’

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটের ছায়ায় ‘দামাল’ নির্মাণ করেছেন রাফী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, সমু চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com