শুক্রবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

প্রীতম-শেহতাজের বিয়ে আজ

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের গায়ে হলুদ হয়েছে

গায়ক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসানের সঙ্গে সংসার বাঁধছেন মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের গায়ে হলুদ হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) ওই হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে। প্রীতমের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানায় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।

জানা যায়, পাঁচ বছর আগে ‘‘জাদুকর” গানের শুটিংয়ের সময় শুরু হওয়া ভালোলাগা একসময় প্রণয়ে রূপ নেয়। গানটির মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

গায়ে হলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

প্রয়াত সঙ্গীতশিল্পী খালেদ হাসান মিলুর ছেলে প্রীতম বেশ কয়েকটি একক সংগীতায়োজনসহ ‘‘দেবী” চলচ্চিত্রের গানে সুর করেছেন।

শেহতাজ মুনিরা হাশেম মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। প্রীতমের ‘‘জাদুকর” গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com