শুক্রবার, ০১:২১ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

‘আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী এখন দুই মেরুর বাসিন্দা। তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোবিজে। এবার সেই কথার ইঙ্গিত দিলেন শাকিব। জানালেন, তাদের বিচ্ছেদ না হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যেকোনো দিন বিবাহ বিচ্ছেদের সংবাদ আসতে পারে।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! সবার তো বিষয়টি এমনিতেই বোঝা উচিত। ৯ মাস আগে সে (বুবলী) যখন আমেরিকা থেকে আসে, এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ নেই। এর মানেটা কী? এখন তা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে!’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমি আসলে এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। একটা সময় মানুষ এমনিতেই জেনে যাবে।’
সন্তানের (শেহজাদ খান বীর) প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের কথা আমি কি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে সেই তা প্রকাশ করেনি। আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com