মঙ্গলবার, ০৯:১২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিরোপার লড়াই শুরু হচ্ছে ‍আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। আট দিনের জমজমাট গ্রুপ পর্ব শেষে সুপার টুয়েলভের মহারণ শুরু। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে বিকেল ৫টায় পার্থে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচের চারটা দলই জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চাইবে।

দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৫ বার। যেখানে জয়ের পাল্লা বেশ ভারী অস্ট্রেলিয়ার। তাদের জয় ১০ ম্যাচে। পাঁচ ম্যাচে জিতেছে কিউইরা। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ২ বার, যেখানে সমান একটি করে জয় দুই দলের। বলাবাহুল্য, অস্ট্রেলিয়ার জয়টি গত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান টি-টোয়েন্টি খেলেছে মাত্র দুটো। যার শতভাগ জয়ই থ্রি লায়ন্সদের। দুটো ম্যাচই ছিল বিশ্বকাপে। তাও আবার শেষবার মুখোমুখি হয়েছে আজ থেকে অর্ধযুগ আগে ২০১২ ও ২০১৬ সালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com