মঙ্গলবার, ০৯:১২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে শ্রীলংকা। আর এ জয়ে আসরটির সুপার টুয়েলভে জায়গা করে নিল দাসুন শানাকার দল।

আজ বৃহস্পতিবার জিলংয়ে প্রথম রাউন্ডের ম্যাচে ‘এ’ গ্রুপে প্রথমে ব্যাট করা লংকানরা কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ম্যাক্স ও’ডোডের শেষ পর্যন্ত লড়াইয়েও ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি ডাচরা।

নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা নেদারল্যান্ডসেরও সুপার টুয়েলভে ওঠার আশা এখনও বেঁচে আছে। তবে তাদের তাকিয়ে থাকতে হবে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের দিকে।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ডাচদের হয়ে প্রায় একাই লড়ে যান ওপেনার ও’ডোড। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটার ৫৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭১ রান করেন। তবে দলের বাকিদের কেউ নিজেদের মেলে ধরতে না পারায় জয় পাওয়া হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চন ৩টি উইকেট পান। দুটি উইকেট দখল করেন মহেশ থিকশানা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা মেন্ডিসের ব্যাটে ভালো সংগ্রহ পায়। এই ওপেনার রীতিমতো উইকেটে ঝড় তোলেন। তিনি ৪৪ বলে ৫টি চার ও সমান ছক্কায় ৭৯ করে টিম ভ্যান ডার গুটেনের বলে আউট হন। এছাড়া ৩১ রান করেন চরিথ আসালঙ্কা।

ডাচ বোলার পল ভ্যান মেকেরেন ও বাস ডি লিড দুটি করে উইকেট পান।

ম্যাচ সেরা হন শ্রীলংকার কুশল মেন্ডিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com