মঙ্গলবার, ০৮:০৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ভারত। সেই সফরে ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলে। ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ জিততে দারুণ ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান।

এবারের সফরে ওয়ানডে দিয়ে সিরিজটি শুরু হবে। আগামী ৪ ডিসেম্বর দু’দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৭ এবং ১০ ডিসেম্বর বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। এরপর ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরে দু’দল আবার ঢাকায় ফিরবে। ২২ থেকে ২৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

সিরিজের দুটি টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘সম্প্রতি খেলা বাংলাদেশ-ভারতের ম্যাচগুলো দারুণ প্রতিযোগিতামূলক হয়েছে। দুই দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সূচি নিশ্চিত করার জন্য বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষায় আছি।’

বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে। এর মধ্যে দুটি ড্র হয়েছে আর বাকি নয়টিতে বাংলাদেশ হেরেছে। দুই প্রতিবেশী দেশ ওয়ানডেতে ৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় পাঁচটি এবং হার ৩০টি। এছাড়া একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com