বুধবার, ০৮:২৯ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের পথে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। এ জয়ে আসরের সুপার টুয়েলভের পথে এগিয়ে থাকল ডাচরা।

আজ মঙ্গলবার গিলংয়ে প্রথম রাউন্ডের ম্যাচে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা নামিবিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের প্রথম তিন ব্যাটারের ত্রিশ ছোয়া ইনিংসে ভর করে জয় পায়। দুই ওপেনার ম্যাক্স ও’ডোউড ৩৫ ও বিক্রমজিত সিং ৩৯ করেন। আর বাস ডি লিড ৩০ রানে অপরাজিত থাকেন।
নামিবিয়া বোলার জেজে স্মিট দুটি উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ডাচ বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। সর্বোচ্চ ৪৮ বলে ৪৩ রান করেন দলটি শ্রীলংকা বধের নায়ক জান ফ্রাইলিঙ্ক। ২০ রান করেন মাইকেল ভ্যান লিনজেন।

নেদারল্যান্ডস বোলার ডি লিড দুটি উইকেট পান। ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরাও হন তিনি।

নেদারল্যান্ডস ২ ম্যাচে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে দ্বিতীয় নামিবিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com