রবিবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

সৌদি আরবে পৈশাচিক নির্যাতনের শিকার নারী, ফিরিয়ে আনলো র‍্যাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার পঠিত

সৌদি আরবে পাচার হয়ে নির্মম নির্যাতনের শিকার হওয়া এক নারীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে র‍্যাব। ওই নারীর নাম-নাজমা বেগম (৩০)। র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ অক্টোবর ঢাকা মহানগরীর তেজগাঁও থানা এলাকার আয়াত ওভারসীসের অফিসে অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেদিনই পাচারকৃত এক নারীকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

তখন সেই নারী সৌদি আরবে থাকা অবস্থায় তার সঙ্গে কী ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছিল তা জানান। ওই নারী র‍্যাবকে জানায়, সৌদি আরবে অবস্থিত দাম্মাম শহরের একটি এজেন্টের অফিসে এখনো মোছা. নাজমা বেগম , দীপ্তি আক্তার ও মোছা. রোকসানা আক্তার নামের তিনজন নারী দেশের দালালদের মাধ্যমে বিক্রি হয়ে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতিত হচ্ছে। এতে তারা শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং তাদের পক্ষে সাধারণ চলাফেরা করা অসম্ভব।

র‍্যাব জানায়, ওই নারীর নিকট এমন তথ্য পেয়ে র‌্যাব-৪ নিজস্ব উদ্যোগে সেই পাচারকৃত তিনজন নারীকেও দেশে ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর ফলশ্রুতিতে আল-আরাফা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে গতকাল বুধবার ফ্লাইটে সৌদি আরবে অবস্থানরত পৈশাচিক নির্যাতনের শিকার তিন নারীর মধ্যে মোছা. নাজমা বেগমকে (৩৮) বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত মোছা. নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, গত দেড় মাস যাবৎ সৌদি আরবের একটি অফিসে তাকে আটক রাখা হয়েছিল। তারপর তাকে একটি আরব পরিবারের নিকট বিক্রি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই পরিবারটি তাকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করতো।

র‌্যাব-৪ এর নিজস্ব উদ্যোগে নাজমাকে ফেরত আনা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত অন্য দুজন নারীকে দেশে ফেরত আনার প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com