বুধবার, ১০:৪৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

এ বিজয় পুরো বাংলাদেশের, তাই সঙ্গেই থাকুন: কৃষ্ণা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা আজ ট্রফি হাতে দেশে ফিরছেন। তাদের জন্য থাকছে বর্ণিল সংবর্ধনার আয়োজন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফাইনালে দুই গোল করা কৃষ্ণা রাণী সরকার।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণা রাণী সরকার। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাব আমরা। সেখান থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। এ বিজয় পুরো বাংলাদেশের। তাই এ বিজয় উদযাপন করার জন্য সবাই আমাদের সঙ্গেই থাকুন।’

এর পর আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা পারি আর আমরা পেরেছি। এই কথা সবসময় আমাদের বলতেন (ছোটন স্যার)। এই ট্রফি শুধু আমাদের না, এই ট্রফি পুরো বাংলাদেশের।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com