“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে –
কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আয়োজনে (২৫-১০ডিসেম্বর পর্যন্ত) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর সকালে অনুষ্ঠান নাগরিক উদ্যোগ’র গৌরনদী উপজেলা প্রোগ্রামার মোঃ কাসেম এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোকশেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, নাগরিক উদ্যোগ এর কমিউনিটি প্যারালিগ্যাল সঞ্জয় ভক্ত, আঁখি ব্যাপারী, বিথী দাস, নারী নেত্রী মাধবী দাস, সুরাইয়া খানম, সাদিয়া আক্তার প্রমূখ
এ জাতীয় আরো খবর..