রবিবার, ১১:৫৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকাল ৭টা থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাকশ্রমিকরা বলেন, ‘আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।’

তারা আরও বলেন, ‘আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েকদিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না।

তিনি বলেন, ‘আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায়নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।’

অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে জানিয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার বলেন, ‘আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com