রবিবার, ১০:৫০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত
নির্বাচনী প্রচারণায় সাধারণত মঞ্চে নেতাদের আধিপত্য এবং দর্শকসারিতে সাধারণ মানুষের উপস্থিতিই বেশি দেখা যায়। তবে সেই প্রচলিত রীতির ব্যতিক্রম ঘটিয়ে আলোচনায় এসেছেন বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী। নির্বাচনপূর্ব প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় এলাকার প্রবীণ ও মুরুব্বিদের মঞ্চে সম্মানজনক আসনে বসিয়ে নিজে পেছনে দাঁড়িয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন তিনি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুধু মঞ্চে প্রবীণদের অগ্রাধিকার দেওয়াই নয়, বক্তব্য দেওয়ার সময়ও মঞ্চে অবস্থান না করে সাধারণ মানুষের মাঝে নেমে আসেন কাফী। উপস্থিত মানুষের সঙ্গে একাত্ম হয়ে তাঁর বক্তব্য দেওয়ার এই ব্যতিক্রমী ভঙ্গি সভায় উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।
সভায় সহস্রাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সভাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ ব্যক্তি মো. হাসেম শিকদার। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আ. রাজ্জাক সরদার। এ ছাড়া বক্তব্য দেন জিন্নাত আলী সরদার, বাবু সুনীল চন্দ্র হালদার, মো. কাশেম হাওলাদার, প্রাক্তন শিক্ষক বিপুল চন্দ্র বাড়ৈ, আ. রহিম হাওলাদার, মো. খলিল বিশ্বাস ও মো. হালিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা তারিকুল ইসলাম কাফীর এই বিনয়ী ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com