একটি সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন “মানুষ মানুষের জন্য” এই স্লোগানে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এ সময় সংগঠনের সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান মহিত শরীফ, কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক মো. পলাশ তালুকদার।
এ ছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হংকং প্রবাসী লায়ন দিদার সরদার জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দরিদ্র হতদরিদ্রের আত্মমানবতায় সেবামূলক কাজ করার কথা ব্যক্ত করে গৌরনদী ও আগৈলঝাড়ার নবগঠিত কমিটিকে সুস্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সততার সহিত মানবিক কাজ করার আহ্বান জানান।।
এ জাতীয় আরো খবর..