বৃহস্পতিবার, ১০:৪৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সাভারে সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীদের হামলা, গুলিবিদ্ধ ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

সাভারে একটি সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

সেখান থেকে পাঁচটি শটগান এবং নয় রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কারখানাটির মালিক সিদ্দিকুর রহমান প্রবাসে থেকে কারখানা পরিচালনার দায়িত্ব দেন তার বন্ধু কর্নেল (অব.) আনিসুর রহমানকে। অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে গত ১৭ আগস্ট সিমটেক্সের চেয়ারম্যান আনিসুর রহমানকে সব পাওনা বুঝিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ। এরপর থেকেই কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেল থেকেই সন্ত্রাসীরা কারখানার চারপাশে মহড়া শুরু করে। একপর্যায়ে মাইক্রোবাসে করে আসা ১৭ জন কারখানায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা কারখানার দখল নেয়ার চেষ্টা করলে বাধা দেন কমকর্তারা। এ সময় ফ্লোর ইনচার্জ রিপন, গাড়িচালক রফিক ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বৃহস্পতিবার সকালে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই দিদার হোসেন জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com