বুধবার, ০৭:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসে নাগরিক উদ্যোগ’র র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নোচনাহার আম বাজারে জমে উঠেছে শেষ মুহূর্তের আম কেনাবেচা। বাজারে ক্রেতা-বিক্রেতার বিপুল সমাগমের মধ্যে মিষ্টি ও সুস্বাদু জাত হিসেবে পরিচিত ‘বারি-৪’ আম মানভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে ৫-৬ হাজার টাকা দরে। শেষ সময়ে জোগান কম এবং দেশজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এই দাম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সরেজমিনে নোচনাহার আম বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিন ভোর থেকেই স্থানীয় আমচাষি ও বাগান মালিকরা ট্রলি ও ভ্যানে করে বাজারে বারি-৪ আম নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা সরাসরি বাগান ও আড়ত থেকে এসব আম সংগ্রহ করছেন।

স্থানীয় চাষিরা জানান, মৌসুমের শেষ দিকে বারি-৪ আমের চাহিদা ও বাজারমূল্য অন্যান্য জাতের তুলনায় বেশ চড়া। প্রতি মণ আম ৫-৬ হাজার টাকায় বিক্রি করতে পেরে তারা খুশি। তবে সার, কীটনাশক ও বাগান পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি পড়েছে বলে জানান তারা।

অন্যদিকে পাইকারি ক্রেতারা জানান, পোরশার নোচনাহার বাজারের আমের মান ও স্বাদ উন্নত হওয়ায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় তারা প্রতি বছরই আম কিনতে আসেন। বেশি দাম দিয়ে কিনলেও বাজারে আমের চাহিদা থাকায় লোকসানের আশঙ্কা কম।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার নোচনাহারসহ বিভিন্ন আমবাজারে শত শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আম পরিবহন ও বিপণনে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com