বুধবার, ০৮:৩১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

এশিয়া কাপে দর্শকরা মাঠে নিতে পারবেন না যেসব জিনিস

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৯০ বার পঠিত

চার-ছক্কার লড়াইয়ে মরুর বুকে আজ শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। আসরের সবকটি দল নিজেদের শতভাগ দিতে মুখিয়ে রয়েছে। মাঠের খেলার পাশাপাশি দর্শকরাও নিজ দলের সমর্থনে গলা ফাটাবেন। তবে দর্শকদের মাঠে প্রবেশ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

দুবাই পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ‘এবারের এশিয়া কাপের ম্যাচে ক্রিকেট সমর্থকরা স্টেডিয়ামে সেলফি স্টিক, পাওয়ার ব্যাঙ্ক, রাজনৈতিক পতাকা, ব্যানার, বাইক ,স্কুটার , প্লাকার্ড ও ফ্লাশ ক্যামেরা নিয়ে যেতে পারবেন না।’

এ ছাড়া স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ করেছে দুবাই পুলিশ। এর মধ্যে রয়েছে-রিমোট কন্ট্রোল যন্ত্র, গ্লাস, পোষা প্রাণী, বেআইনি ও বিষাক্ত পদার্থ, ছাতা, ধারালো জিনিস, বাইরের খাবার, আতশবাজি এবং সিগারেট।

এশিয়া কাপে ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে স্টেডিয়ামের সব গেট খোলা হবে। ৪ বছর বা তার থেকে বেশি বয়সী বাচ্চাদের টিকেট কিনতে হবে। এ ছাড়া পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। এলোমেলো জায়গায় পার্কিং করা যাবে না।

আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ১৫তম এশিয়া কাপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com