বৃহস্পতিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসে নাগরিক উদ্যোগ’র র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

‘২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, ‘নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয় না। বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে দেশে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে।’

তিনি আরো বলেন, ‘কিসের নির্বাচন, আগে জান বাঁচানোর চিন্তা করেন। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই লাঠিসোটা প্রস্তুত হচ্ছে। লাঠিসোটার মহড়া শুরু হয়ে গেছে। হঠকারিতা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

শনিবার রাতে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নে জাকের মঞ্জিল দরবার শরীফে আয়োজিত ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। কোনো এক সময় আসবে মানুষ যখন ওযু-গোসল সেরে ঈদের আনন্দে শীতল পরিবেশে ভোট দিতে আসবে।’

দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আমীর ফয়সাল বলেন, ‘এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন। বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।’

সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল সামী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। এর আগে মোস্তফা আমীর ফয়সাল জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটা হয়, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com