বুধবার, ০৪:১৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার পঠিত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রলির চালক বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার মো: রাকিব, হেলপার জহিরুল তালুকদার ও স্টাফ বাইজিদ।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটির সাথে বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলেই চালক মো: রাকিবের মৃত্যু হয়। হেলপার জহিরুল ও স্টাফ বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনায় ট্রলিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com